১ ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার উপায় (ফ্রি HD ওয়েবসাইট ও অ্যাপ)

অনলাইনে বা মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান? পাসপোর্ট সাইজের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সহজ ও ফ্রি নিয়মটি জেনে নিন।

বর্তমানে আপনি সিভি (CV) তৈরি, চাকরির আবেদন, কিংবা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার—সব জায়গাতেই সুন্দর ও প্রফেশনাল ছবির প্রয়োজন হয়। একসময় ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কম্পিউটারে অ্যাডোবি ফটোশপের (Adobe Photoshop) মতো ভারী সফটওয়্যার ব্যবহার করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ এবং কঠিন কাজ ছিল। এবং এই কাজ করার জন্য আপনাকে নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে টাকা খরচ করে একটা ছবি বানিয়ে আনতে হতো। আগের দিন বাঘে খেয়ে ফেলছে । হাহা মজা করলাম। আসলে বর্তমানে আপনি এত সহজেই এটি কঠিন কাজ গুলো করে ফেলতে পারবেন যে নিজের চোখ কেই বিশ্বাস করতে কষ্ট হবে! 

chobir-background-change-korar-niyom


বর্তমানে এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে ১ ক্লিকে! আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডেই আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে বা নতুন কালার যুক্ত করতে পারবেন। আজকের এই আর্টিকেলে আমরা অনলাইনে এবং মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার উপায় সম্পর্কে বিস্তারিত জানবো।

অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সেরা ওয়েবসাইট

যাদের ফোনে স্টোরেজ কম বা যারা কোনো অ্যাপ ইনস্টল করার ঝামেলায় যেতে চান না, তাদের জন্য ওয়েবসাইট ব্যবহার করাই সবচেয়ে সেরা উপায়। নিচে সবচেয়ে জনপ্রিয় তিনটি ওয়েবসাইটের বিবরণ দেওয়া হলো:


 তার আগে আপনি যদি খেলা ভালোবাসেন তাহলে ফিফা আসিয়ান কাপ ২০২৬ দেখার নিয়ম টা দেখে নিতে পারেন। খুব সহজ উপায়ে মোবাইল , পিসি কিংবা টিভি তে খেলা দেখতে পারবেন।

১. Remove.bg (সবচেয়ে জনপ্রিয় ও সহজ)

ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইট টির বয়স ও অনেক। আমার এখনো মনে আছে সেই ৭/৮ বছর আগে থেকেই আমি এই ওয়েবসাইট ব্যবহার করে আসতেছি । এটা খুব সহজে এবং অনেক দ্রুত কাজ করে। তবে অসুবিধা হচ্ছে HD কোয়ালিটি বেশি ডাউনলোড করা যায়না এর ক্রেডিট সিস্টেম এর জন্য। তবে আপনি নরমাল কোয়ালিটি আনলিমিটেড ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করতে পারবেন । আরেকটা খুবই সুন্দর ফিচারস হচ্ছে , কোনো অ্যাকাউন্ট খোলা ছাড়াই এটি ব্যবহার করা যায়।

Remove bg


  • প্রথমে আপনার ব্রাউজার থেকে Remove.bg ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • সেখানে থাকা নীল রঙের "Upload Image" বাটনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করুন।
  • মাত্র ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে ম্যাজিকের মতো ছবির পেছনের দৃশ্য মুছে গিয়ে সেটি ট্রান্সপারেন্ট (PNG) হয়ে যাবে।
  • এরপর "Download" বাটনে ক্লিক করে ছবিটি ফোনে সেভ করে নিন।

অসুবিধা: এই ওয়েবসাইটে ফ্রিতে ছবি ডাউনলোড করলে ছবির কোয়ালিটি বা রেজ্যুলেশন কিছুটা কমে যায়। ফুল এইচডি (HD) ডাউনলোড করতে টাকা লাগে।

নিচে একটি ছবির টেস্ট দেখুন : 

Remove.bg background remover


২. Adobe Express (ফ্রি HD কোয়ালিটির জন্য সেরা)

আপনি যদি চান ছবির রেজ্যুলেশন একদমই না কমুক অর্থাৎ হাই কোয়ালিটিতে (HD) ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তবে অ্যাডোবি এক্সপ্রেস সবচেয়ে সেরা।

  • গুগলে গিয়ে "Adobe Express Background Remover" লিখে সার্চ করুন বা তাদের ওয়েবসাইটে যান।
  • Upload your photo-তে ক্লিক করে ছবি আপলোড করুন।
  • ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর Download বাটনে ক্লিক করুন।
  • ডাউনলোড করার সময় আপনাকে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে বলবে। আপনার জিমেইল দিয়ে সাইন-আপ (Sign up) করলেই সম্পূর্ণ ফ্রিতে HD কোয়ালিটির ছবি ডাউনলোড হয়ে যাবে।

৩. Phot.Ai 

Phot ai background remove


বর্তমানে এই ওয়েবসাইট টা গুগলে ভালো সার্চ র‍্যাংকে আছে। আমি এই ওয়েবসাইট টা ব্যবহার করে দেখেছি। খুবই ভালো কাজ করেছে আমার ক্ষেত্রে। ছবির ব্যাকগ্রাউন্ড খুবই স্মুথ ভাবে রিমুভ হয়েছে যেটা অন্য এপস বা সাইটে কম হয়। AI ফিচারস দিয়ে তৈরি বলে খুব কম সময়ের মধ্যে আপনার image background remove করে দিচ্ছে। সত্যিই আমি এই ওয়েবসাইট ব্যবহার করে ভালো লেগেছে। এইটাও কোনো প্রকার লগিন/রেজিস্ট্রেশন করা ছাড়া ব্যবহার করা যাচ্ছে। আমি এই সাইট টাকে ১০ এ ৮.৫ রেটিং দিচ্ছি। নিচে আমি একই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়েছি। দেখুন কতটা পারফেক্ট ভাবে রিমুভ হয়েছে - 

Phot ai removed example


মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সেরা অ্যাপ

আপনি যদি নিয়মিত ছবির কাজ করেন, তবে বারবার ওয়েবসাইটে না গিয়ে একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সবচেয়ে সেরা অ্যাপ হলো PhotoRoom।

  • গুগল প্লে-স্টোর (Play Store) থেকে PhotoRoom AI Photo Editor অ্যাপটি ইনস্টল করুন।
  • অ্যাপটি ওপেন করে "Start from Photo" অপশনে ক্লিক করে ছবি নির্বাচন করুন।
  • অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে।
  • এখান থেকে আপনি চাইলে পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লার (Blur) করতে পারবেন অথবা যেকোনো নতুন দৃশ্য বসাতে পারবেন।

পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার উপায় (সাদা বা নীল)

বাংলাদেশে অফিসিয়াল কাজে সাধারণত নীল (Blue) বা সাদা (White) ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি বেশি প্রয়োজন হয়। Remove.bg ব্যবহার করে এটি করা খুবই সহজ:

  1. প্রথমে Remove.bg ওয়েবসাইটে আপনার ছবিটি আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন।
  2. ছবিটি ডাউনলোড করার আগে ছবির ওপরের দিকে ডান কোনায় "Edit" বা "Add Background" নামের একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
  3. এবার "Color" অপশনে ক্লিক করুন।
  4. এখানে আপনি অনেকগুলো কালার দেখতে পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী হালকা নীল (Light Blue) বা সাদা (White) কালারটি সিলেক্ট করুন।
  5. সবশেষে "Done" এ ক্লিক করে ছবিটি Download করে নিন। ব্যাস, আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি!

ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় সাধারণ সতর্কতা

এআই (AI) টুলগুলো খুব স্মার্ট হলেও ভালো ফলাফল পাওয়ার জন্য কিছু বিষয় খেয়াল রাখা উচিত:

  • ক্লিয়ার ছবি: এমন ছবি সিলেক্ট করুন যেখানে আপনার মুখমণ্ডল ও চুল স্পষ্টভাবে বোঝা যায়।
  • আলো (Lighting): অন্ধকারে তোলা ছবির ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে রিমুভ নাও হতে পারে। আলোতে তোলা ছবি ব্যবহার করুন।
  • পোশাকের কালার: আপনার পোশাকের রঙ এবং পেছনের ব্যাকগ্রাউন্ডের রঙ যেন একই রকম না হয় (যেমন: আপনি সাদা শার্ট পরে সাদা দেয়ালের সামনে দাঁড়ালে টুলটি বিভ্রান্ত হতে পারে)।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

প্র: ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়?
উ: আপনি যদি Remove.bg এর ফ্রি ভার্সন ব্যবহার করেন, তবে ছবির রেজ্যুলেশন কিছুটা কমে যায়। তবে Adobe Express বা Canva ব্যবহার করলে অরিজিনাল HD কোয়ালিটি বজায় থাকে।

প্র: আমি কি পিসিতে (ল্যাপটপে) এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারবো?
উ: হ্যাঁ, এই ওয়েবসাইটগুলো মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার—যেকোনো ডিভাইসের ব্রাউজার (যেমন: Google Chrome) থেকেই ব্যবহার করা সম্ভব।

প্র: ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি (PNG) কোথায় কোথায় ব্যবহার করা যায়?
উ: ব্যাকগ্রাউন্ড ছাড়া বা ট্রান্সপারেন্ট ছবিগুলো আপনি ইউটিউব থাম্বনেইল, লোগো ডিজাইন, ব্যানার তৈরি বা যেকোনো গ্রাফিক্স ডিজাইনের কাজে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

আগে যে কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো, এখন তা মাত্র এক ক্লিকেই সম্ভব। আগে যেমন ট্রেন কই আছে ? লাইভ ট্রেন লোকেশন  দেখার কোনো উপায় ছিল না। তেমনি ১ ক্লিক এসব জটিল কাজ করা যেতো না। এখন প্রযুক্তির কল্যাণে সহজেই করা যাচ্ছে। আশা করি এই আর্টিকেলটি পড়ার পর অনলাইনে বা মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। যদি আপনার কোনো প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য পরিষ্কার ছবির প্রয়োজন হয়, তবে এই টুলগুলো ব্যবহার করে ছবি ক্লিয়ার করে নিতে পারেন। আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!

Post a Comment