ট্রেন কোথায় আছে দেখাও: লাইভ ট্রেন লোকেশন জানার ৩টি উপায়

ট্রেন কই আছে? ইন্টারনেট ছাড়া ১৬৩১৮ এসএমএস (SMS), BR Explorer অ্যাপ এবং বিডি ট্রেন ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের লাইভ লোকেশন ম্যাপ দেখার নিয়ম

বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় ট্রেন অত্যন্ত জনপ্রিয় এবং নিরাপদ একটি মাধ্যম। আমার নিজের ও সবচেয়ে পছন্দের যানবাহনের একটি হলো ট্রেন। কিন্তু একটি বড় সমস্যা হলো ট্রেনের শিডিউল বিপর্যয়। অনেক সময় দেখা যায়, আপনি স্টেশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, কিন্তু ট্রেনের কোনো খবর নেই। স্টেশনের মাইকে যা বলা হচ্ছে, তার সাথেও বাস্তবতার মিল পাওয়া যায় না। তখন মনে একটাই প্রশ্ন জাগে— "ট্রেন কোথায় আছে দেখাও" বা "ট্রেন কই? আসলেই কি ট্রেন আসবে?" অথবা "ট্রেন আসতে কতক্ষণ লাগবে ?"

live-train-location-tracking-map-bd


চিন্তার কোনো কারণ নেই! বাংলাদেশ রেলওয়ে এবং কিছু প্রাইভেট ডেভেলপারদের কল্যাণে এখন আপনি ঘরে বসেই আপনার কাঙ্ক্ষিত ট্রেনের বর্তমান অবস্থান বা লাইভ লোকেশন দেখতে পারবেন। আজকের এই আর্টিকেলে আমরা মোবাইল এসএমএস (SMS), লাইভ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ—এই তিনটি পদ্ধতির মাধ্যমে লাইভ ট্রেন ট্রাকিং করার বিস্তারিত নিয়ম সম্পর্কে জানবো।

পদ্ধতি ১: ইন্টারনেট ছাড়া এসএমএস (SMS) দিয়ে ট্রেন লোকেশন চেক

যাদের কাছে স্মার্টফোন নেই বা স্টেশনে থাকা অবস্থায় মোবাইলে ইন্টারনেট ডেটা (MB) শেষ হয়ে গেছে, তাদের জন্য সবচেয়ে কার্যকরী উপায় হলো ট্রেন লোকেশন মেসেজ এর মাধ্যমে ট্র্যাকিং করা। বাংলাদেশ রেলওয়ে গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক—সবগুলো অপারেটরের জন্যই ১৬৩১৮ (16318) নম্বরের একটি সার্ভিস চালু রেখেছে।

১৬৩১৮ (16318) নম্বরে মেসেজ করার সঠিক ফরম্যাট

এসএমএস দিয়ে ট্রেনের লোকেশন জানতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের নিয়মটি ফলো করতে হবে:

  • প্রথমে মোবাইলের মেসেজ (Message) অপশনে যান।
  • টাইপ করুন TR <স্পেস> ট্রেনের নম্বর অথবা ট্রেনের নাম। (উদাহরণ: TR 759 অথবা TR Padma)
  • মেসেজটি পাঠিয়ে দিন 16318 নম্বরে।
ট্রেন লোকেশন এস এম এস দিয়ে


ফিরতি মেসেজে বাংলাদেশ রেলওয়ে আপনাকে জানিয়ে দেবে ট্রেনটি বর্তমানে কোন স্টেশনে আছে, পরবর্তী স্টেশন কোনটি এবং ট্রেনটি কতক্ষণ লেটে চলছে।

এসএমএস চার্জ এবং ট্রেনের কোড পাওয়ার উপায়

প্রতিটি এসএমএস পাঠানোর জন্য আপনার মোবাইল থেকে ভ্যাটসহ আনুমানিক ৪.৬০ টাকা (৪ টাকা ৬০ পয়সা) কেটে নেওয়া হবে। আপনি চাইলে ট্রেনের নামের বদলে কোড (Train Number) ব্যবহার করতে পারেন। যেমন: সুবর্ণ এক্সপ্রেসের কোড ৭০১, পদ্মা এক্সপ্রেসের কোড ৭৫৯ ইত্যাদি। ট্রেনের টিকিটেই ট্রেনের নম্বর লেখা থাকে, তাই টিকিট থেকে নম্বরটি দেখে এসএমএস করা সবচেয়ে সহজ।

ট্রেন এর লোকেশন এর মতো আরেকটি কাজ খুব সহজ সেটা হলো গুগল ও জিমেইল স্টোরেজ খালি করা

পদ্ধতি ২: ওয়েবসাইট থেকে লাইভ ট্রেন ট্রাকিং (Live Train Map)

এসএমএস করলে যেহেতু টাকা কাটে, তাই অনেকেই ফ্রিতে লাইভ ট্রেন তথ্য পেতে চান। আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তবে কোনো অ্যাপ ইনস্টল করা ছাড়াই সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকে ট্রেন লোকেশন ট্র্যাকার লাইভ ম্যাপ দেখতে পারবেন।

bdtraintracking.com এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ট্র্যাকিং

বাংলাদেশের ট্রেনগুলোর লাইভ লোকেশন জানার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো বিডি ট্রেন ট্র্যাকিং। এটি ব্যবহার করার নিয়ম নিচে দেওয়া হলো:

  1. প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার থেকে bdtraintracking.com ওয়েবসাইটে প্রবেশ করুন।

  2. bdtraintracking live update

  3. ওয়েবসাইটের হোমপেজে একটি সার্চ বক্স দেখতে পাবেন। সেখানে আপনার ট্রেনের নাম (যেমন: Turna, Silkcity, Parabat) অথবা ট্রেনের নম্বর লিখুন তারপর " ট্রেন খুঁজুন " বাটনে ক্লিক করুন। নাম লেখার সাথে সাথে নিচে ট্রেনের পুরো লিস্ট চলে আসবে, সেখান থেকে আপনার ট্রেনটি সিলেক্ট করুন। আমি উপকূল এক্সপ্রেস সিলেক্ট করে দেখাচ্ছি


  4. কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সামনে স্কিনশট এর মতো ড্যাশবোর্ড ওপেন হবে এবং এখানে দেখাবে ' কত মিনিট বিলম্ব ' হলো , পরবর্তী স্টেশন এর নাম ও যেতে কত সময় লাগবে। ট্রেন এর স্পিড এর পাশাপাশি কতক্ষণ আগে আপডেট করা হয়েছে সেটাও দেখতে পারবেন। 
  5. এছাড়া নীচের দিকে স্ক্রল করে গেলে ট্রেন টি কোন কোন স্টেশন দিয়ে গেছে বা বর্তমানে কোন স্টেশন এর কাছাকাছি আছে সেটাও দেখতে পারবেন একদম গুগল ম্যাপের মতো । আমি অন্য একটি ট্রেন select করে দেখাচ্ছি - 
    পদ্মা এক্সপ্রেস এখন কোথায়

    পদ্মা এক্সপ্রেস লাইভ লোকেশন

এই ওয়েবসাইটটির সবচেয়ে বড় সুবিধা হলো, এটি সম্পূর্ণ ফ্রি । আপনি যত খুশি তত ট্রেনের আপডেট দেখতে পারবেন কোনো লিমিট নেই এবং আপনি ম্যাপের মাধ্যমে ট্রেনের রিয়েল-টাইম মুভমেন্ট দেখতে পারেন।

পদ্ধতি ৩: মোবাইল অ্যাপ দিয়ে ট্রেনের বর্তমান অবস্থান দেখা

যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য বারবার ওয়েবসাইটে ঢোকার চেয়ে একটি অ্যাপ ফোনে ইনস্টল করে রাখা অনেক বেশি সুবিধাজনক। গুগল প্লে-স্টোরে ট্রেন ট্র্যাকিংয়ের বেশ কিছু অ্যাপ রয়েছে, তবে সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাপটির নাম হলো BR EXPLORER।

BR Explorer (অ্যাপ) ব্যবহারের নিয়মাবলী


BR Explorer দিয়ে ট্রেন লোকেশন

বাংলাদেশ রেলওয়ের ডাটাবেস ব্যবহার করে তৈরি এই অ্যাপটি অত্যন্ত নির্ভুল তথ্য দিয়ে থাকে। অ্যাপটি ব্যবহার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) ওপেন করে BR Explorer লিখে সার্চ দিন এবং অ্যাপটি ইনস্টল করুন।

  • অ্যাপটি ওপেন করলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার নম্বর, পাসওয়ার্ড ও গুরুত্বপুর্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পুর্ন করুন। তারপর হোমপেজে "Search" বা "Train" নামের অপশনে ক্লিক করুন।

  • সেখানে ক্লিক করে আপনার From বক্স ও To বক্সে আপনার কাঙ্খিত স্টেশনের নাম সিলেক্ট করে Search করুন এবং লিস্ট থেকে আপনার পছন্দের ট্রেনটি সিলেক্ট করুন। আমি "ঢাকা " থেকে আমার গন্তব্য " লাকসাম " সিলেক্ট করলাম। এখানে এই রোডের সব ট্রেনের লিস্ট দেখাচ্ছে , আমি যেহুতু ' চট্টলা এক্সপ্রেস ' করে যাবো তাই এটা সিলেক্ট করলাম। 


  • "Tap On Train To Locate" এ ক্লিক করার সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠবে ট্রেনটি শেষ কোন স্টেশন পার হয়েছে, বর্তমানে তার গতি কত এবং আপনার স্টেশনে পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগতে পারে।


BR Explorer অ্যাপের মাধ্যমে আপনি শুধু লোকেশনই নয়, বরং ট্রেনের রুট ম্যাপ, ভাড়া  সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। আপনাকে অবশ্যই তাদের প্যাকেজ কিনে ট্রেন এর লোকেশন দেখতে হবে। তাদের ছোট প্যাকেজ হিসেবে "৫ টি " ট্রেনের লোকেশন দেখতে পারবেন ১০ টাকায়। এছাড়াও আরও অনেক প্যাকেজ আছে। আপনার প্রয়োজন মতো প্যাকেজ কিনে নিলেই হবে।

নির্দিষ্ট ট্রেনের লাইভ লোকেশন (যেমন: পদ্মা এক্সপ্রেস) বের করার উপায়

অনেকেই গুগলে সরাসরি তাদের নির্দিষ্ট ট্রেনের নাম লিখে সার্চ করেন। যেমন: পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইভ লোকেশন বা Train kothay live। আপনি যদি রাজশাহী টু ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেসের লাইভ লোকেশন জানতে চান, তবে:

SMS এর মাধ্যমে: টাইপ করুন TR 759 (রাজশাহী থেকে ঢাকা আসার ক্ষেত্রে) অথবা TR 760 (ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ক্ষেত্রে) এবং পাঠিয়ে দিন 16318 নম্বরে।

অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে: BR Explorer বা bdtraintracking ওয়েবসাইটে গিয়ে শুধু "Padma Express" লিখে সার্চ করলেই ম্যাপে ট্রেনের বর্তমান অবস্থান দেখা যাবে। ঠিক একইভাবে আপনি চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, বা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের অবস্থান বের করতে পারবেন।

লাইভ ট্রেন লোকেশন ট্র্যাকার ব্যবহার করার সময় কিছু জরুরি টিপস

  • GPS সিগন্যাল: মনে রাখবেন, লাইভ ট্র্যাকিং সিস্টেমটি মূলত ট্রেনের ইঞ্জিনে বা গার্ডের বগিতে লাগানো জিপিএস (GPS) এর মাধ্যমে কাজ করে। ট্রেন যখন দুর্গম এলাকা বা নেটওয়ার্কবিহীন এলাকার ভেতর দিয়ে যায়, তখন ম্যাপে ট্রেনটিকে স্থির মনে হতে পারে।
  • সার্ভার সমস্যা: ছুটির দিনে (বিশেষ করে ঈদের সময়) ওয়েবসাইটের সার্ভারে প্রচুর ভিড় থাকে, তখন ট্র্যাকিং ওয়েবসাইট লোড হতে সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে এসএমএস সার্ভিসটি সবচেয়ে দ্রুত কাজ করে।
  • টিকেট বুকিং: অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে আমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আলোচনা করবো। তবে স্টেশনে যাওয়ার আগে অবশ্যই একবার লোকেশন চেক করে বের হবেন, এতে আপনার মূল্যবান সময় বাঁচবে।

বাংলাদেশের জনপ্রিয় আন্তঃনগর ট্রেনগুলোর লাইভ লোকেশন

প্রতিদিন হাজার হাজার যাত্রী তাদের নির্দিষ্ট ট্রেনের খোঁজ পেতে গুগলে সার্চ করে থাকেন। বিশেষ করে উত্তরাঞ্চল বা পশ্চিমাঞ্চলের যাত্রীদের সবচেয়ে সাধারণ প্রশ্ন থাকে— দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এখন কোথায়? আবার রাজশাহী রুটের যাত্রীরা প্রতিনিয়ত পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইভ লোকেশন এবং সিল্কসিটি এক্সপ্রেস এখন কোথায় আছে তা জানার জন্য অপেক্ষা করেন। উপরের দেখানো এসএমএস বা ওয়েবসাইট পদ্ধতির মাধ্যমে এই ট্রেনগুলোর লোকেশন মাত্র কয়েক সেকেন্ডেই বের করা সম্ভব।

একইভাবে, চট্টগ্রাম ও সিলেট রুটে ভ্রমণকারী যাত্রীদের কাছেও ট্রেন ট্র্যাকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীরা প্রায়ই জানতে চান মহানগর প্রভাতী ট্রেন এখন কোথায় আছে, আবার জামালপুর বা ময়মনসিংহ রুটের যাত্রীদের জিজ্ঞাসা থাকে যমুনা ট্রেন লাইভ লোকেশন এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস এখন কোথায় আছে। আপনি যদি সিলেটের যাত্রী হন এবং স্টেশনে বসে ভাবেন জয়ন্তিকা এক্সপ্রেস , উপবন এক্সপ্রেস অথবা কালনী এক্সপ্রেস এখন কোথায় আছে—তবে আর চিন্তা নেই। শুধু bdtraintracking ওয়েবসাইটে গিয়ে ট্রেনের নামটি লিখে সার্চ করলেই ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখতে পাবেন।

এছাড়া চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইভ লোকেশন, কিংবা সিলেট-চট্টগ্রাম রুটের পাহাড়িকা এক্সপ্রেস এখন কোথায় আছে—এসব প্রশ্নের নির্ভুল উত্তরও এখন আপনার হাতের মুঠোয়।  আরেকটা জিনিস চাইলে আপনি খুব সহজেই আপনার হাতের মুঠোয় আনতে পারেন সেটা হচ্ছে , ফিফা আসিয়ান কাপ লাইভ । এখন এই টুর্নামেন্ট টা অনুষ্ঠিত হচ্ছে । পাশাপাশি এই টুর্নামেন্ট টা অনেক দেশে সবাই আগ্রহ নিয়ে উপভোগ করছে। এবার কাজের কথায় আসি, আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তের আন্তঃনগর ট্রেনের যাত্রী হোন না কেন, ১৬৩১৮ (16318) নম্বরে ট্রেনের কোড লিখে মেসেজ পাঠালে অথবা BR Explorer অ্যাপ ব্যবহার করলে মুহূর্তেই আপনার ট্রেনের বর্তমান স্টেশন সম্পর্কে আপডেট পেয়ে যাবেন।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

প্র: ট্রেন লোকেশন চেক করতে এসএমএস এ কত টাকা কাটে?
উ: যেকোনো অপারেটর থেকে ১৬৩১৮ (16318) নম্বরে ট্রেনের লোকেশন জানতে এসএমএস করলে ভ্যাটসহ ৪ টাকা ৬০ পয়সা থেকে ৫ টাকার মতো চার্জ কাটা হয়।

প্র: ট্রেন লোকেশন চেক করার জন্য কোন নাম্বারে SMS পাঠাতে হয়?

উ: 16318 

প্র: ট্রেন লাইভ লোকেশন চেক করার SMS Format কি? 

উ: TR <space> Train Number / Name ( Example: TR 701 ) 

প্র: ফ্রিতে ট্রেনের লাইভ লোকেশন দেখার উপায় কী?
উ: ফ্রিতে লোকেশন দেখতে চাইলে আপনি ব্রাউজার থেকে bdtraintracking.com ওয়েবসাইট ব্যবহার করতে পারেন অথবা 2 টাকা চার্জ দিয়ে BR Explorer অ্যাপ থেকে একদম লেটেস্ট আপডেট পেতে পারেন।

প্র: লোকাল ট্রেনের (Local Train) লোকেশন কি ম্যাপে দেখা যায়?
উ: না। লাইভ ট্র্যাকিং সিস্টেমটি বর্তমানে শুধুমাত্র আন্তঃনগর (Intercity) এবং কিছু গুরুত্বপূর্ণ মেইল ট্রেনের জন্য কাজ করে। সাধারণ লোকাল ট্রেনের লোকেশন ম্যাপে সঠিকভাবে দেখা যায় না।

প্র: মেসেজ করার পর ফিরতি মেসেজ আসছে না কেন?
উ: অনেক সময় সার্ভার জ্যাম থাকলে বা আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে ফিরতি মেসেজ আসতে দেরি হতে পারে। এছাড়া ট্রেনের নাম বা কোড ভুল লিখলেও মেসেজ আসে না।

শেষ কথা

আগে স্টেশনে বসে ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু এখন প্রযুক্তির সাহায্যে লাইভ ট্রেন তথ্য পাওয়া একদম হাতের মুঠোয়। আশা করি, আজকের এই আর্টিকেলটি পড়ার পর ট্রেন কোথায় আছে দেখাও বা ট্রেনের বর্তমান অবস্থান বের করা নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। আপনি আপনার সুবিধা অনুযায়ী এসএমএস, ওয়েবসাইট বা অ্যাপ—যেকোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন। আর্টিকেলটি চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন। আপনার ফেসবুক আইডি ভেরিফাইড করবেন যেভাবে সেটা না জানা থাকলে এখুনি জেনে নিন আর হ্যা  এই পোস্ট টি এখনি শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষের কাছে , যাতে তাদেরও ট্রেন জার্নি আরও সহজ ও আরামদায়ক হয়!

Post a Comment