ট্রেন কোথায় আছে দেখাও: লাইভ ট্রেন লোকেশন জানার ৩টি উপায়
ট্রেন কই আছে? ইন্টারনেট ছাড়া ১৬৩১৮ এসএমএস (SMS), BR Explorer অ্যাপ এবং বিডি ট্রেন ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের লাইভ লোকেশন ম্যাপ দেখার নিয়ম
ট্রেন কোথায় আছে দেখাও: লাইভ ট্রেন লোকেশন জানার ৩টি উপায়
বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় ট্রেন অত্যন্ত জনপ্রিয় এবং নিরাপদ একটি মাধ্যম। আমার নিজের ও সবচেয়ে পছন্দের যানবাহনের একটি হলো ট্রেন। কিন্তু একটি বড় সমস্যা হলো ট্রেনের শিডিউল বিপর্যয়। অনেক সময় দেখা যায়, আপনি স্টেশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, কিন্তু ট্রেনের কোনো খবর নেই। স্টেশনের মাইকে যা বলা হচ্ছে, তার সাথেও বাস্তবতার মিল পাওয়া যায় না। তখন মনে একটাই প্রশ্ন জাগে— "ট্রেন কোথায় আছে দেখাও" বা "ট্রেন কই? আসলেই কি ট্রেন আসবে?" অথবা "ট্রেন আসতে কতক্ষণ লাগবে ?" চিন্তার কোনো কারণ নেই! বাংলাদেশ রেলওয়ে এবং কিছু প্রাইভেট ডেভেলপারদের কল্যাণে এখন আপনি ঘরে বসেই আপনার কাঙ্ক্ষিত ট্রেনের বর্তমান অবস্থান বা লাইভ লোকেশন দেখতে পারবেন। আজকের এই আর্টিকেলে আমরা মোবাইল এসএমএস (SMS), লাইভ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ—এই তিনটি পদ্ধতির মাধ্যমে লাইভ ট্রেন ট্রাকিং করার বিস্তারিত নিয়ম সম্পর্কে জানবো। পদ্ধতি ১: ইন্টারনেট ছাড়া এসএমএস (SMS) দিয়ে ট্রেন লোকেশন চেক যাদের কাছে স্মার্টফোন নেই বা স্টেশনে থাকা অবস্থায় মোবাইলে ইন্টারনেট ডেটা (MB) শেষ হয়ে গেছে, তাদের জন্য সবচেয়ে কার্যক…