চাকরির বাজারে তুমুল প্রতিযোগিতার এই যুগে একটি ভালো চাকরি পাওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো একটি প্রফেশনাল সিভি (CV - Curriculum Vitae) বা জীবনবৃত্তান্ত। আপনার সিভি দেখেই ইন্টারভিউ বোর্ডে থাকা কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, আপনাকে তারা ডাকবেন কি না। অনেকেই CV কে এত বেশি কালারফুল বানিয়ে ফেলেন যে পুরো সিভি টাকে তখন হিজি বিজি মনে হয়। একটি আদর্শ সিভি কখনোই বেশি কালারফুল বা এডভ্যান্স হয়না। সুন্দর , সহজে বুজার যোগ্য,সিম্পল সিভি এখন সবার পছন্দ।
অনেকেই ইন্টারনেটে চাকরির জন্য সিভি লেখার নিয়ম বাংলায় বা অনলাইনে সিভি তৈরি করার উপায় সম্পর্কে সার্চ করেন। আজকের এই গাইডে আমরা জানবো একটি স্ট্যান্ডার্ড সিভি কীভাবে সাজাতে হয়, ইংরেজিতে cv লেখার নিয়ম এবং কীভাবে নিজের মোবাইল বা ল্যাপটপ দিয়েই প্রফেশনাল সিভি তৈরি করে PDF ফরম্যাটে ডাউনলোড করা যায়।
একটি প্রফেশনাল সিভির মূল অংশগুলো (CV Format)
সিভি সাধারণত ১ থেকে ২ পৃষ্ঠার বেশি হওয়া উচিত নয়। একটি স্ট্যান্ডার্ড সিভি তৈরির ফরমেট-এ নিচের বিষয়গুলো অবশ্যই ধারাবাহিকভাবে থাকতে হবে:
১. Contact Information (ব্যক্তিগত ও যোগাযোগের তথ্য)
সিভির একদম শুরুতে আপনার নাম, প্রফেশনাল ইমেইল অ্যাড্রেস, সচল মোবাইল নম্বর এবং বর্তমান ঠিকানা দিতে হবে। ইমেইলটি যেন অবশ্যই প্রফেশনাল হয় (যেমন: rahul.hassan@gmail.com)। আপনার একটি লিঙ্কডইন (LinkedIn) প্রোফাইল লিংকও এখানে যুক্ত করা ভালো।
২. Career Objective (ক্যারিয়ার অবজেক্টিভ)
এটি সিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ২-৩ লাইনের মধ্যে লিখতে হয় আপনি কোম্পানিতে কী ভ্যালু অ্যাড করতে পারবেন। উদাহরণ (ইংরেজিতে): "To secure a challenging position in a reputable organization to expand my learnings, knowledge, and skills, while contributing to the company’s growth."
৩. Education (শিক্ষাগত যোগ্যতা)
আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সবার ওপরে লিখবেন। যেমন, আপনি অনার্স শেষ করলে প্রথমে অনার্সের তথ্য, তারপর এইচএসসি (HSC) এবং তারপর এসএসসি (SSC) এর তথ্য দেবেন। এতে ডিগ্রির নাম, প্রতিষ্ঠানের নাম, পাসের সন এবং সিজিপিএ (CGPA) উল্লেখ করতে হবে।
৪. Experience & Skills (অভিজ্ঞতা ও দক্ষতা)
আপনার যদি আগের কোনো কাজের অভিজ্ঞতা থাকে, তবে তা সুন্দর করে বুলেট পয়েন্টে লিখুন। পাশাপাশি আপনার কী কী দক্ষতা (Skills) আছে, যেমন— MS Office, Graphic Design, Digital Marketing বা Communication Skills, তা অবশ্যই উল্লেখ করবেন।
৫. Hobby
যদিও এই সেকশন টা বাধ্যতামূলক নয়। তবুও এটা খুব কাজের একটা জিনিস। আপনার প্রিয় শখের কাজ কোনটা সেটা যদি আপনার চাকরির কাজের কাছাকাছি মিলে যায় তবে তো সোনায় সোহাগা। আপনি সেই কাজ করে অনেক মজা ও পাবেন আবার আপনার কাজ ও হবে বহুগুণ স্পিড। ধরেন করো সখ ঘুরতে যাওয়া , এখন তার কাজ যদি হয় এমন কিছু যেখানে তাকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া লাগবে তাহলে তার কাছে কাজটা করতে অনেক ভালো লাগবে তাইনা?
💫Read More: ফিফা আসিয়ান কাপ ২০২৬ লাইভ দেখার উপায়
ফ্রেশারদের (Freshers) জন্য সিভি লেখার বিশেষ টিপস
যারা সদ্য পড়াশোনা শেষ করেছেন, তাদের হয়তো চাকরির অভিজ্ঞতা নেই। তারা সিভিতে কী লিখবেন? আপনারা মূলত ফোকাস করবেন আপনাদের Skills (দক্ষতা) এবং Extracurricular Activities (সহশিক্ষা কার্যক্রম) এর ওপর। ভার্সিটিতে কোনো প্রজেক্ট, প্রেজেন্টেশন বা ভলান্টিয়ারিং কাজ করে থাকলে তা অভিজ্ঞতার সেকশনে তুলে ধরবেন।
ইংরেজিতে CV লেখার নিয়ম (কেন এটি বেশি কার্যকরী?)
বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি কিছু নির্দিষ্ট চাকরির আবেদন ছাড়া, বহুজাতিক কোম্পানি (MNC), প্রাইভেট ব্যাংক বা প্রাইভেট কোম্পানিতে ইংরেজিতে CV লেখার নিয়ম ফলো করা সবচেয়ে ভালো। ইংরেজিতে সিভি লিখলে এটি আপনার প্রফেশনালিজম এবং ইংরেজি ভাষার ওপর দখল প্রমাণ করে। বর্তমানে ইংরেজি ভাষা সারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপুর্ন ভাষা। প্রায় সকল দেশের মানুষ একে অন্যের সাথে যোগাযোগ করার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা ব্যবহার করে। লেখার সময় গ্রামার বা বানানে যেন কোনো ভুল না থাকে, সেদিকে খেয়াল রাখবেন।
অনলাইনে ও মোবাইলে সিভি তৈরি করার সেরা ওয়েবসাইট
আগে সিভি বানানোর জন্য কম্পিউটারের দোকানে যেতে হতো। এখন আপনি চাইলেই মোবাইলে সিভি তৈরি করতে পারবেন। এসব ওয়েবসাইট কিন্তু পিসি তেও অনেক স্মুথ ভাবে কাজ করবে। নিচে সেরা তিনটি ওয়েবসাইটের নাম দেওয়া হলো:
- Canva (ক্যানভা): ক্যানভাতে হাজার হাজার ফ্রি সিভি টেমপ্লেট আছে। শুধু Canva.com এ গিয়ে 'Resume' লিখে সার্চ করুন। আপনার পছন্দমতো একটি ডিজাইন বেছে নিয়ে নিজের তথ্যগুলো এডিট করে বসিয়ে দিন। আর মাত্র ১-২ মিনিটে বানিয়ে ডাউনলোড বা পিডিএফ আকারে আপনার পিডিএফ নিয়ে নিন। এত সহজে আর কোথায় পাবেন?
- Novoresume: এটি প্রফেশনাল সিভি বানানোর জন্য বিশ্বের অন্যতম সেরা ওয়েবসাইট। এখানে আপনার তথ্য ইনপুট দিলে তারা স্বয়ংক্রিয়ভাবে একটি চমৎকার সিভি ফরম্যাট তৈরি করে দেয়। অনেকেই এখান থেকে তাদের এসব বানিয়ে বিভিন্ন চাকরির জন্য এপ্লাই করেছে এবং সেটা ১০০% গ্রহণযোগ্য হয়েছে। তো আপনার চিন্তা করার কোনো কারণ নেই যে এসব সাইট থেকে সিভি বানালে সেটাতে কোনো সমস্যা হবে কিনা।
- MyPerfectResume: খুবই স্মার্ট এবং সুন্দর একটি সাইট। প্রথমে আপনি যদি নতুন কোনো সিভি বানাতে যান আপনাকে জিজ্ঞেস করবে - আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? এরপর আপনি যে উত্তর দিবেন সে অনুযায়ী আপনার পেশা নির্বাচন এর অপশন বা যদি স্টুডেন্ট হন সেটাও সিলেক্ট করতে পারবেন। এরপর আপনার দেশ সিলেক্ট করলেই আপনার উপযোগী বেস্ট সিভি তারা আপনাকে recommend করবে। সেখান থেকে আপনার ইচ্ছামত যেকোনো একটা সিলেক্ট করে এডিট করো আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিলেই হয়ে যাচ্ছে একটি প্রফেশনাল সিভি মাত্র ২ মিনিটে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এত সহজে একটা সিভি বানিয়ে আপনার কেমন লাগছে ?
সিভি তৈরি করার সময় যে ভুলগুলো কখনোই করবেন না
- অপ্রাসঙ্গিক ছবি: সিভিতে কখনোই সেলফি বা ক্যাজুয়াল ছবি দেবেন না। অবশ্যই একটি ফরমাল পোশাক পরা এবং মার্জিত ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যবহার করবেন। (ছবি সুন্দর করতে আমাদের ১ ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার নিয়ম আর্টিকেলটি পড়তে পারেন)।
- বানান ভুল: সিভিতে গ্রামার বা বানান ভুল থাকলে প্রথমেই আপনার ইম্প্রেশন নষ্ট হয়ে যায়। যার কারণে আপনার সিভি প্রফেশনাল হলেও তখন আর এটা সবার নজরে আসে না।
- মিথ্যা তথ্য: সিভিতে এমন কোনো স্কিল বা যোগ্যতার কথা লিখবেন না যা আপনি পারেন না। অনেকেই ভাবে যত বেশি স্কিল লিখে দিবে তত বেশি লাভ হবে। ইন্টারভিউতে এ নিয়ে প্রশ্ন করলে আপনি আটকে যাবেন।
সিভি ফরম্যাট ডাউনলোড PDF (কীভাবে করবেন?)
আপনি Canva, Novoresume, বা Microsoft Word—যেখানেই সিভি বানান না কেন, সব সময় সিভি সেভ বা ডাউনলোড করার সময় PDF Format (পিডিএফ) অপশনটি সিলেক্ট করবেন। ওয়ার্ড ফাইলে (Docx) সিভি পাঠালে অনেক সময় অন্য কম্পিউটারে ফন্ট ভেঙে যায়। কিন্তু পিডিএফ (PDF) ফরম্যাটে পাঠালে ডিজাইন বা লেখা কখনোই ভাঙে না।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্র: সিভিতে কি রেফারেন্স (Reference) দেওয়া বাধ্যতামূলক?
উ: বাধ্যতামূলক নয়, তবে দিলে ভালো। ফ্রেশাররা চাইলে তাদের ভার্সিটির সম্মানিত শিক্ষকদের রেফারেন্স হিসেবে দিতে পারেন (অবশ্যই তাদের অনুমতি নিয়ে)।
প্র: সিভি কত পৃষ্ঠার হওয়া উচিত?
উ: ফ্রেশার বা ১-২ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের জন্য সিভি ১ পৃষ্ঠার হওয়াই সবচেয়ে ভালো। তবে অভিজ্ঞতা বেশি হলে ২ পৃষ্ঠা পর্যন্ত হতে পারে।
প্র: আমি কি বাংলা ও ইংরেজি মিলিয়ে সিভি লিখতে পারবো?
উ: না, এটি একদমই অপেশাদার একটি কাজ। সিভি লিখলে সম্পূর্ণ বাংলায় লিখবেন অথবা সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন।
শেষ কথা
একটি ভালো সিভি আপনার স্বপ্নের চাকরি পাওয়ার প্রথম ধাপ। আশা করি চাকরির জন্য সিভি লেখার নিয়ম এবং মোবাইলে সিভি তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনি বুঝতে পেরেছেন। এখন আর অন্যের ওপর নির্ভর না করে, ক্যানভা বা অন্য ওয়েবসাইট ব্যবহার করে নিজেই একটি প্রফেশনাল সিভি তৈরি করে ফেলুন। আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা চাকরি খুঁজছেন!



