১ ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার উপায় (ফ্রি HD ওয়েবসাইট ও অ্যাপ)

অনলাইনে বা মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান? পাসপোর্ট সাইজের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সহজ ও ফ্রি নিয়মটি জেনে নিন।
১ ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার উপায় (ফ্রি HD ওয়েবসাইট ও অ্যাপ)
বর্তমানে আপনি সিভি (CV) তৈরি, চাকরির আবেদন, কিংবা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার—সব জায়গাতেই সুন্দর ও প্রফেশনাল ছবির প্রয়োজন হয়। একসময় ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কম্পিউটারে অ্যাডোবি ফটোশপের (Adobe Photoshop) মতো ভারী সফটওয়্যার ব্যবহার করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ এবং কঠিন কাজ ছিল। এবং এই কাজ করার জন্য আপনাকে নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে টাকা খরচ করে একটা ছবি বানিয়ে আনতে হতো। আগের দিন বাঘে খেয়ে ফেলছে । হাহা মজা করলাম। আসলে বর্তমানে আপনি এত সহজেই এটি কঠিন কাজ গুলো করে ফেলতে পারবেন যে নিজের চোখ কেই বিশ্বাস করতে কষ্ট হবে!  বর্তমানে এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে ১ ক্লিকে ! আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডেই আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে বা নতুন কালার যুক্ত করতে পারবেন। আজকের এই আর্টিকেলে আমরা অনলাইনে এবং মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার উপায় সম্পর্কে বিস্তারিত জানবো। অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সেরা ওয়েবসাইট যাদের ফোনে স্টোরেজ কম বা যারা কোনো অ্যাপ ইনস্টল ক…