চাকরির জন্য প্রফেশনাল সিভি লেখার নিয়ম (মোবাইলে CV তৈরি + PDF)

অনলাইনে ও মোবাইলে প্রফেশনাল সিভি তৈরি করবেন কীভাবে? চাকরির জন্য ইংরেজিতে সিভি লেখার সঠিক নিয়ম ও ফ্রি সিভি ফরম্যাট (PDF) ডাউনলোড সম্পর্কে বিস্তারিত
চাকরির জন্য প্রফেশনাল সিভি লেখার নিয়ম (মোবাইলে CV তৈরি + PDF)
চাকরির বাজারে তুমুল প্রতিযোগিতার এই যুগে একটি ভালো চাকরি পাওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো একটি প্রফেশনাল সিভি (CV - Curriculum Vitae) বা জীবনবৃত্তান্ত। আপনার সিভি দেখেই ইন্টারভিউ বোর্ডে থাকা কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, আপনাকে তারা ডাকবেন কি না। অনেকেই CV কে এত বেশি কালারফুল বানিয়ে ফেলেন যে পুরো সিভি টাকে তখন হিজি বিজি মনে হয়। একটি আদর্শ সিভি কখনোই বেশি কালারফুল বা এডভ্যান্স হয়না। সুন্দর , সহজে বুজার যোগ্য,সিম্পল সিভি এখন সবার পছন্দ।  অনেকেই ইন্টারনেটে চাকরির জন্য সিভি লেখার নিয়ম বাংলায় বা অনলাইনে সিভি তৈরি করার উপায় সম্পর্কে সার্চ করেন। আজকের এই গাইডে আমরা জানবো একটি স্ট্যান্ডার্ড সিভি কীভাবে সাজাতে হয়, ইংরেজিতে cv লেখার নিয়ম এবং কীভাবে নিজের মোবাইল বা ল্যাপটপ দিয়েই প্রফেশনাল সিভি তৈরি করে PDF ফরম্যাটে ডাউনলোড করা যায়। একটি প্রফেশনাল সিভির মূল অংশগুলো (CV Format) সিভি সাধারণত ১ থেকে ২ পৃষ্ঠার বেশি হওয়া উচিত নয়। একটি স্ট্যান্ডার্ড সিভি তৈরির ফরমেট -এ নিচের বিষয়গুলো অবশ্যই ধারাবাহিকভাবে থাকতে হবে: ১. Contact Information (ব্যক্তিগত ও যোগাযোগের তথ্য) সিভির একদম শুরুতে আপনার নাম, প্রফেশনাল ই…